কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৩

গতকাল রাতে আমি যে গল্পটি আমি জেনেছি,
তার একটি শুরু আছে
এই কথা এখনো মনে রেখেছে শীত সন্তপ্ত ভোরের আকাশ

প্রতিদিন এই শীত ও শহরের উষ্ণতা বয়ে নিয়ে
একটি কোমল বাড়ির কাছে গোপনে লিখে রাখি
                    সেইসব মৃত্যুঞ্জয়ীদের নাম
এখানে কি আজ শিমুল বাগান হয়েছে?
যে শিমুল ফুটেছিলো এক দুপুরের রক্তে?

আমরা এই দুপুরে সেই ফাল্গুনের ঘ্রাণ বয়ে বেড়াই
দেখি, সকাল থেকে দুপুর গড়িয়ে এই ঘ্রাণ ছড়িয়ে যাচ্ছে

                                    পথ থেকে পথে 

ফাল্গুনের ঘ্রাণ

at বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০১৩  |  No comments

গতকাল রাতে আমি যে গল্পটি আমি জেনেছি,
তার একটি শুরু আছে
এই কথা এখনো মনে রেখেছে শীত সন্তপ্ত ভোরের আকাশ

প্রতিদিন এই শীত ও শহরের উষ্ণতা বয়ে নিয়ে
একটি কোমল বাড়ির কাছে গোপনে লিখে রাখি
                    সেইসব মৃত্যুঞ্জয়ীদের নাম
এখানে কি আজ শিমুল বাগান হয়েছে?
যে শিমুল ফুটেছিলো এক দুপুরের রক্তে?

আমরা এই দুপুরে সেই ফাল্গুনের ঘ্রাণ বয়ে বেড়াই
দেখি, সকাল থেকে দুপুর গড়িয়ে এই ঘ্রাণ ছড়িয়ে যাচ্ছে

                                    পথ থেকে পথে 

Read More

শনিবার, ৬ জুলাই, ২০১৩

শিউলীমালাকে

অক্টোবর মাসে আকাশ পরিষ্কার থাকে বলে
আকাশের অনুবাদে কোনও ক্ল্যাশ নাই।

এখন বর্ষাকালে আকাশও মনের রঙ বদলায়
অথচ প্রতিদিন তার আড়ালে সূর্য হাসে,
বৃষ্টি বেলায় আধারের মুখোশ খুলবো বলে বসে থাকি
অথচ মুখোশ নিজেই বদলে দিয়েছে তার চেহারা

বর্ষায় তার আবহাওয়া বদলে যায়- তাই
অক্টোবরই আমার জন্মমাস;
আষাঢ়ে জন্মানোর কথা থাকলেও
জন্ম মাস ডেকে নিয়ে যাই অক্টোবরে।

বর্ষা রূপান্তর

at শনিবার, জুলাই ০৬, ২০১৩  |  No comments

শিউলীমালাকে

অক্টোবর মাসে আকাশ পরিষ্কার থাকে বলে
আকাশের অনুবাদে কোনও ক্ল্যাশ নাই।

এখন বর্ষাকালে আকাশও মনের রঙ বদলায়
অথচ প্রতিদিন তার আড়ালে সূর্য হাসে,
বৃষ্টি বেলায় আধারের মুখোশ খুলবো বলে বসে থাকি
অথচ মুখোশ নিজেই বদলে দিয়েছে তার চেহারা

বর্ষায় তার আবহাওয়া বদলে যায়- তাই
অক্টোবরই আমার জন্মমাস;
আষাঢ়ে জন্মানোর কথা থাকলেও
জন্ম মাস ডেকে নিয়ে যাই অক্টোবরে।

Read More

শুক্রবার, ২৮ জুন, ২০১৩

ছবি : লিন্ডা মেসিইর

ঘুম থেকে উঠে মনে করছিলাম হরিণ শাবকটির কথা
যার সাথে বন্ধুত্ব কিনা এক মূর্খ সময়ের
স্বপ্নে কতবার তার আত্মার ডাক শুনে কেঁদেছি
ভুল অথবা বিভ্রান্তের চিঠি তবুও
তার কাছ থেকেই এসেছে

রোদ ভালোবেসে যে কিনা তাকিয়ে ছিল সময়ের চোখে
তার অস্থিমজ্জায় ধরে আছে মনুষ্য প্রেম

ঘুমের ইতিহাস বলবার আগে আজ আগামীকাল
আমি স্বপ্নের কথা বলবো, যদিও জানি এই বোবা পৃথিবী
ভালোবাসে একটি নীল ফুলের জন্ম ইতিহাস লিখে রাখতে

আমি তবুও ঘুম থেকে জেগে ওঠা একটি মূর্খ সময়ের বন্ধু
একটি হরিণ শাবকের কথাই বলবো,
যার ত্বক কবে কার কোমল গান্ধার হয়ে সুবাস ছড়ায়

() 

হরিণ

at শুক্রবার, জুন ২৮, ২০১৩  |  No comments

শুক্রবার, ৮ মার্চ, ২০১৩

তোমার বাড়ির পাশের গোপন জানালায় বসে থাকে সে

আমাকে জানিয়ে দেয় সমস্ত অনুভূতির ঘ্রাণ- তুমি

কখন জানালা, দরজা বা পথের ভূমিকায় তাকাও

কখন হেঁটে চলো নিজের মতো করে, আর কখন

গোপনে বাজাও স্বরলিপির বাঁশী সব তার নখদর্পণে

ক্ষণে ক্ষণে উড়াল দেই আমি, বলি এইসব গোপন

স্বপ্নের মতো নির্ঘুম মুহূর্তগুলো জেগে উঠার আগে

চুপচাপ অথবা সজোরে বলে দিব ভালবাসি-

প্রতিদিনই সঞ্চয়ের খাতা খুলে বসি, ভাবি এই তো

হিসেব মেলানোর সময় এলো বলে, অথচ আজও

বার কয়েকের টালি খাতায় দেখি এখনো অংকে

কাঁচা তাই যোগ-বিয়োগের আগে এসো অনুভূতি

মাপি দেখি আমার হাতের উষ্ণতা তোমাকে কতটা

ছোঁয়, আর একই স্বরে বলে কিনা- ভালবাসি

প্রেমের পদ্য

at শুক্রবার, মার্চ ০৮, ২০১৩  |  No comments

বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৩

গতকাল রাতে আমি যে গল্পটি আমি জেনেছি,
তার একটি শুরু আছে
এই কথা এখনো মনে রেখেছে শীত সন্তপ্ত ভোরের আকাশ

প্রতিদিন এই শীত ও শহরের উষ্ণতা বয়ে নিয়ে
একটি কোমল বাড়ির কাছে গোপনে লিখে রাখি
                                       সেইসব মৃত্যুঞ্জয়ীদের নাম
এখানে কি আজ শিমুল বাগান হয়েছে?
যে শিমুল ফুটেছিলো এক দুপুরের রক্তে?

আমরা এই দুপুরে সেই ফাল্গুনের ঘ্রাণ বয়ে বেড়াই
দেখি, সকাল থেকে দুপুর গড়িয়ে এই ঘ্রাণ ছড়িয়ে যাচ্ছে
                                          পথ থেকে পথে

বসন্তের ঘ্রাণ

at বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২১, ২০১৩  |  No comments

গতকাল রাতে আমি যে গল্পটি আমি জেনেছি,
তার একটি শুরু আছে
এই কথা এখনো মনে রেখেছে শীত সন্তপ্ত ভোরের আকাশ

প্রতিদিন এই শীত ও শহরের উষ্ণতা বয়ে নিয়ে
একটি কোমল বাড়ির কাছে গোপনে লিখে রাখি
                                       সেইসব মৃত্যুঞ্জয়ীদের নাম
এখানে কি আজ শিমুল বাগান হয়েছে?
যে শিমুল ফুটেছিলো এক দুপুরের রক্তে?

আমরা এই দুপুরে সেই ফাল্গুনের ঘ্রাণ বয়ে বেড়াই
দেখি, সকাল থেকে দুপুর গড়িয়ে এই ঘ্রাণ ছড়িয়ে যাচ্ছে
                                          পথ থেকে পথে

Read More

বুধবার, ২৮ নভেম্বর, ২০১২

একটা সন্ধ্যার কথা আমরা ভুলে যেতে পারি, কিংবা ভুলে যেতে পারি একটা মৃত্যু সম্ভাবনার কথাও- কিন্তু একটি শাদা অর্ন্তবাস অথবা তার স্বত্তাধিকারীর কথা ভুলে যেতে গিয়ে দ্বিতীয়বার ভাবতে পারি; কিন্তু ভাবিনা, কারণ আমরা ভেবে দেখেছি উন্মোক্ত গ্যালারীতে রাখা চিত্রকর্মের সহজলভ্যতা একটি স্বতঃস্ফুর্ত শিল্প আকাঙ্খা জন্মদিলেও ধরা দেয়না স্বতন্ত্র একটি ভাবন- তারপরও আমরা খুঁজি চারপাশে সেই অর্ন্তবাসের স্বত্তাধিকারীকে অথবা তার মতো আরো আরো কিংবদন্তীকে, যারা প্রতিদিন স্বেচ্ছামৃত্যুর ইচ্ছা পোষন করতে গিয়ে রাত জাগে আর আলোকিত করে ছা-পোশা শয্যা- যা আমাদের হতে পারতো আরো দীর্ঘ মৃত্যু আকাঙ্খার জাগ্রত সময়ে; কিন্তু আমরা ভুলে যাই না, এই মৃত্যু একটি সময়ের ছোটগল্প মাত্র- যা কিনা প্রতিদিন সকাল হলেই পাঠক তার ওয়েস্টপ্যাপারের বাক্সে ছুরে দিতে পারে

প্রতিদিন সকালের ঝালমুরি ওয়ালা এক বস্তা ঝালমুড়ি দিয়ে গেলে আমরা লেবুপাতার বাগানে তা শোকাতে দিই জেনেও সেখানে কোনও ঝালমুড়ির দোকান হয় না, এ খবর শুনে আপনি আনন্দিত হতে পারেন জানি; কিন্তু আপনার স্ত্রীর কি শরীর ভালো?

ওয়েস্টপ্যাপার বক্স

at বুধবার, নভেম্বর ২৮, ২০১২  |  No comments

যতটা পথ হেটেছে সে কিশোর বেলায়
তারচেয়ে আপন হয়েছে আজ
মরিচ বাগানের ঘ্রাণ,

বন্ধুর নামের আগে কেনো লিখে রাখে কৃষ্ণচূড়া ফুলের নাম
কেনো তার ভাত ঘুমে স্বপ্নেরা হানা দেয়
তাই বুছি জোছনার গান গাওয়া রাজহাঁস-
শুষুকের ভাগ্য ফেরায়

হাতে রেখে সু-সময়ের দিন, তোমাকে তাই বন্ধু হতে ডাকি-
      কেমন আছো জলের ঈশ্বর?
তাদের মুখরে কি সুখনিদ্রা আসে?
মাঝে মাঝে তাই ঋতুর বন্ধু হয়ে যাই
রোদ বৃষ্টি ফেরি করে বেরাই নগরের জানালায়
মানুষের ভাগ্য কি সেই রোদের বন্ধু হয়-
কি থাকে তাই অস্তিত্বের বিবর্ণ ইতিহাসে,
তার কথা লিখে রাখবে রোদের ডায়রী

খুব বেশী রোদ নেই বৃক্ষের

সোমবার, ১ অক্টোবর, ২০১২

রোজকার কিচেনে নীল আলোর গাছ জন্মায়
আজও কি আকাশের চরিত্র আগের মতই
ধমকি ধামকি দিয়ে প্রেমের গান শোনায়?

সবুজের কাছে একটা চিঠি এসেছে,
প্রাপকের স্থলে লিখা আছে ময়ূরীর নাম
আমরা যেদিন চিড়িয়াখানা দেখতে যাবো সদলবলে
ঐ দিন তার জন্মদিনের অনুষ্ঠানের দাওয়াতপত্র ছিলো সেটা

রোজকার এ্যালবামে কোন নীল আলোর গাছ জন্মালে
প্রত্যেকে প্রতিদিন তার নাম রাখার জন্য উতলা হয়ে ওঠে
অথচ তার নাম ছিলো অনামিকা-
এবার আকাশের জন্মদিনে আমরা ঠিক করেছি

কবিতা পাঠের আসর বসাবো

নীল আলোর জন্মদিন

at সোমবার, অক্টোবর ০১, ২০১২  |  No comments

রোজকার কিচেনে নীল আলোর গাছ জন্মায়
আজও কি আকাশের চরিত্র আগের মতই
ধমকি ধামকি দিয়ে প্রেমের গান শোনায়?

সবুজের কাছে একটা চিঠি এসেছে,
প্রাপকের স্থলে লিখা আছে ময়ূরীর নাম
আমরা যেদিন চিড়িয়াখানা দেখতে যাবো সদলবলে
ঐ দিন তার জন্মদিনের অনুষ্ঠানের দাওয়াতপত্র ছিলো সেটা

রোজকার এ্যালবামে কোন নীল আলোর গাছ জন্মালে
প্রত্যেকে প্রতিদিন তার নাম রাখার জন্য উতলা হয়ে ওঠে
অথচ তার নাম ছিলো অনামিকা-
এবার আকাশের জন্মদিনে আমরা ঠিক করেছি

কবিতা পাঠের আসর বসাবো

Read More

সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১২

কবিগুরু রবীন্দ্রনাথের ছুটি গল্পের প্রতি শ্রদ্ধা রেখে

কবে মৃত্যুর পাহাড় বেয়ে চূড়ায় উঠবে রক্তিম জবা ফুল
তার শরীরে কি আজও বাতাসের গন্ধ মেখে বসে আছে
                রাতের কুসুম?
ঈশ্বরের বেগুনি ঠুঁটে চুমু খাওয়ার বদলে সে তাই বসে আছে
আর এক পৃথিবীর যৌন তৃষ্ণা মেটাতে

ছুটি পেলেই বাড়ি যাবে

ছুটি

at সোমবার, সেপ্টেম্বর ২৪, ২০১২  |  No comments

গতকাল থেকে বয়ে বেড়াচ্ছি লাশের পুতুল; গতকাল তেমন কোনও দিন ছিলো না, একটু বৃষ্টি ছিলো কেবল। ছেলেবেলায় পুতুলের মৃত্যু হবে ভাবতে গিয়ে শত্রু হয়ে গিয়েছিলো সে, তবুও তার জানাছিলোনা সে ডাকলেই মরে যায় আমার বেলফুলের বাগান- দুপুর বেলা একটু ঘুমিয়েছিলাম- জেগে দেখি আমার গায়ে মাছের স্বভাব জেগেছে; পাশ থেকে কে জানি বলে ওঠলো, শহরে নাকি মাছের আকাল? আমার গায়ে মাছের ভূমি- তোমার কাছে যদি জলাধার থাকে তবে একটু ধার দিও তো সাঁতার দিবো

সে তবু কথা বলে না, রাত হলেই চারিদিকে আঁধারের সাগর নেমে আসে, আমি ডুবলেও গা ভেজে না; তুমি কি আমার মুখ ভুলে গেছো?

মাছের জীবন

শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১২

ধরে নাও এ আমার গোপন গিটার মাঝে মাঝে সুর না তুললে জং ধরে সুতায় আমি তাই মাঝে মাঝে একাকিত্বের সুর তুলি মধ্যরাতে সেই সুরে মাতাল করে অন্ধকার ডুবতে থাকি দেখি আমি আর আঁধার পরস্পর সমান শত্রু তোমার
 
এক একটি রাত এক একটি স্বপ্নের গল্প নিয়ে বসে থাকে তোমার জন্য, তুমি তো নও মোহিনীর বন্ধু, নও কোনও বৃত্তবন্দী রাজকণ্যা; যা ভাবতে ভাবতে তোমার বয়স পেরিয়ে যাচ্ছে

অথচ রোজ তোমার জানালায় এসে ডাক দেয় কাশবন, বাইরে জোছনার বন্ধু তার যৌবনের গল্প বলতে থাকে- বাতাসের ঘ্রাণে দুলতে থাকে তোমার শরীর; সবুজ জলপাই বনে ঢেউ খেলা জোছনা বাড়ির পাশের কাশবন হয়ে ঢুকে যায় তোমার গোপন শৈশবে; এইবার বুঝি কাশবন আমাকে চিঠি লিখবে।

কাশবনের চিঠি

at শুক্রবার, সেপ্টেম্বর ২১, ২০১২  |  2 comments

রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১২

গতকাল থেকে বয়ে বেড়াচ্ছি লাশের পুতুল; গতকাল তেমন কোনও দিন ছিলো না, একটু বৃষ্টি ছিলো কেবল। ছেলেবেলায় পুতুলের মৃত্যু হবে ভাবতে গিয়ে শত্রু হয়ে গিয়েছিলো সে, তবুও তার জানাছিলোনা সে ডাকলেই মরে যায় আমার বেলফুলের বাগান- দুপুর বেলা একটু ঘুমিয়েছিলাম- জেগে দেখি আমার গায়ে মাছের স্বভাব জেগেছে; পাশ থেকে কে জানি বলে ওঠলো, শহরে নাকি মাছের আকাল? আমার গায়ে মাছের ভূমি- তোমার কাছে যদি জলাধার থাকে তবে একটু ধার দিও তো সাঁতার দিবো

সে তবু কথা বলে না, রাত হলেই চারিদিকে আঁধারের সাগর নেমে আসে, আমি ডুবলেও গা ভেজে না; তুমি কি আমার মুখ ভুলে গেছো?

মাছের জীবন

at রবিবার, সেপ্টেম্বর ০৯, ২০১২  |  No comments

সেই উদ্ধত ছুরির কথা বলে যাবো আজ
যে আমার আত্মপ্রতিকৃতির খুনি।

দিনে দিনে দুধ কলার পরিবর্তে তাই সে
                   নিজের মৃত্যুর দিন গুনেছে
আরো যে পথের গল্প সে আমায় বলে ছিলো
সেই গল্পের পাখি এবার গান শুনিয়েছে মিষ্টি

রাত বাড়তে থাকলে বেড়ে যায় সুরের আশ্রয়
অথচ প্রতিদিন ছুরি হাতে তার জন্য
দাঁড়িয়ে থাকে রূপকথার শহর, জড়িয়ে থাকে
বিকৃত জীবনের কথাকার

পাহাড়ের আড়ালে সেই রাতের মতো
প্রতিদিন তার জন্য খুনের উৎসব জমে
জমে উঠে সুরার টেবিলে আগুনের উৎসব
আর মধ্যরাতের স্যাম্পেনে ডুবে যায় তার ছুঁড়ির যৌবন

প্রিয় খুনের গল্প

আমিতো নই পূর্ব পুরুষের মৃত্যু সমন-
হাতের রেখা মুছে স্টেশনের পাগলির মতো
প্রতিদিন তাই নতুন জন্মের কথা বলি

তুমি কি পাখির বন্ধু? নাকি ছিলে
ফুল বাগানের মালি?
আমি কেউ না, ঘুমের ওষুধ খাওয়া যুবকের
অনিদ্রাকাল কেবল
জানো পাখিদের বংশ পরম্পরায়
আমার নাম লেখা আছে-
তবুও আমি ভুলে যাই নিজের নাম
শুধু মনে পরে পূর্ব পুরুষ
এক সময় পাখিদের রাজা ছিলো

আমাকে ফুলবাগানের মালি হতে বলেছিলো
                              এক জাদুকর
আমি হতে চেয়েছিলাম রাজহাসের ডানা

পূর্ব পুরুষের কথা ভেবে আমার কিছুই হওয়া হলো না
আমি শুধু তাদের মৃত্যু মুখোশ হয়েছি

মৃত্যু মুখোশ

মুঠোভর্তি সোনার আলো ছড়িয়েছি ভাতের থালায়
তোমার গোলায় আজ তাই বাতাবি নেবুর ঘ্রাণ

আর দুই বেলা ভাতের মৌসুমে বয়ে যাওয়া বাতাস
আমাদের গায়ে লাগেনি
তার কাছে মিঠেকড়া গল্প শুনতে গিয়ে আমরা তাই
ভুলে আছি নিজেদের পরিচয়

এবার বোধহয় তাই মুছে গেছে পাপ পূণ্যের হিসাব
ভাতের ইতিহাসে সে এক অনুজ্জ্বল অধ্যায়

        : তুমি তার নাম ঠিকানা লিখে রাখো-
          আমি মৃত্যু পরোয়ানা পৌঁছে দিবো

ভাতের ভবিষ্যৎ

আর ডাকবোনা তিলোত্তমার আয়নাকে
সে জানে আমার গোপন গোলার খবর
তার পাটিতলে আছে আমার ধর্মগ্রন্থ
সে তাই আমার ঈশ্বরের পিতা
এইবার তাকে খুন করতে নিজেই ছুড়ি হবো
আমার ধারে কেটে যাবে তার রক্তাক্ত জিভ

আহ!

শনিবার, ২৫ আগস্ট, ২০১২

মুঠোভর্তি সোনার আলো ছড়িয়েছি ভাতের থালায়
তোমার গোলায় আজ তাই বাতাবি নেবুর ঘ্রাণ

আর দুই বেলা ভাতের মৌসুমে বয়ে যাওয়া বাতাস
আমাদের গায়ে লাগেনি
তার কাছে মিঠেকড়া গল্প শুনতে গিয়ে আমরা তাই
ভুলে আছি নিজেদের পরিচয়

এবার বোধহয় তাই মুছে গেছে পাপ পূণ্যের হিসাব
ভাতের ইতিহাসে সে এক অনুজ্জ্বল অধ্যায়

        : তুমি তার নাম ঠিকানা লিখে রাখো-
          আমি মৃত্যু পরোয়ানা পৌঁছে দিবো

ভাতের ভবিষ্যৎ

at শনিবার, আগস্ট ২৫, ২০১২  |  No comments

মুঠোভর্তি সোনার আলো ছড়িয়েছি ভাতের থালায়
তোমার গোলায় আজ তাই বাতাবি নেবুর ঘ্রাণ

আর দুই বেলা ভাতের মৌসুমে বয়ে যাওয়া বাতাস
আমাদের গায়ে লাগেনি
তার কাছে মিঠেকড়া গল্প শুনতে গিয়ে আমরা তাই
ভুলে আছি নিজেদের পরিচয়

এবার বোধহয় তাই মুছে গেছে পাপ পূণ্যের হিসাব
ভাতের ইতিহাসে সে এক অনুজ্জ্বল অধ্যায়

        : তুমি তার নাম ঠিকানা লিখে রাখো-
          আমি মৃত্যু পরোয়ানা পৌঁছে দিবো

Read More

রবিবার, ২২ জুলাই, ২০১২

প্রথম খন্ড.
নায়িকার স্তন কামড়ে বেঁচে খাকার ইচ্ছে তার
সে তাই প্রেম নয় কামের সুর শিখেছে
জেনেছে অক্ষরের প্রেমে বন্দি হলে
প্রাপ্তির খতিয়ান থাকে শূন্য

আমি তাকে প্রেম ও কামের স্বর্গের ঠিকানা দিয়েছি
ঘুম ভাঙলেই তার চোখে তাই রঙিন হাসির বাগান

তার গোপন অস্ত্রের ঝনঝনানি দেখি মাঝে মাঝে
ডানা ভাঙা পাখির পালক ভিজে যায় তাতে
সযতনে আমি তাই এবার সানি লিওন সমগ্র
তুলে দেই তার পাতে

তৃতীয় খন্ড.

তোমার কাছে তুলে দিয়েছি তার কোমল ভাড়ারের চাবি
দরজা খুলে দেখো কেবল জ্বলজ্বল করছে
আঙুর ও আপেলের বাগান

আমিতো পথ ভুলে বসে আছি দীর্ঘদিন
সস্তার রাস্তায় আজও খুঁজছি সমাধান
তোমার কাছেই ছিলো কৃষি উপকরণের দরজা
যে ভূমি তুমি সাজিয়েছো ফুলে ও ফলের ঘ্রাণে
সে কোনও রাজপুত্রের দিঘী থেকে তুলে আনা
দুধঘ্রাণসহ পদ্মদেবীই হয়তো
সে তোমার পাতে তুলে দেওয়া মধু

অনেক তো হলো এবার,
দেখাও তোমার চাষের জাদু

সানি লিওন সমগ্র

at রবিবার, জুলাই ২২, ২০১২  |  No comments

মঙ্গলবার, ১৫ মে, ২০১২

খুব বেশী রোদ নেই বৃক্ষের
যতটা পথ হেটেছে সে কিশোর বেলায়
তারচেয়ে আপন হয়েছে আজ
মরিচ বাগানের ঘ্রাণ,

বন্ধুর নামের আগে কেনো লিখে রাখে কৃষ্ণচূড়া ফুলের নাম
কেনো তার ভাত ঘুমে স্বপ্নেরা হানা দেয়
তাই বুছি জোছনার গান গাওয়া রাজহাঁস-
শুষুকের ভাগ্য ফেরায়

হাতে রেখে সু-সময়ের দিন, তোমাকে তাই বন্ধু হতে ডাকি-
      কেমন আছো জলের ঈশ্বর?
তাদের মুখরে কি সুখনিদ্রা আসে?
মাঝে মাঝে তাই ঋতুর বন্ধু হয়ে যাই
রোদ বৃষ্টি ফেরি করে বেরাই নগরের জানালায়
মানুষের ভাগ্য কি সেই রোদের বন্ধু হয়-
কি থাকে তাই অস্তিত্বের বিবর্ণ ইতিহাসে,
তার কথা লিখে রাখবে রোদের ডায়রী

রোদের সংসার

at মঙ্গলবার, মে ১৫, ২০১২  |  No comments

মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১২

সূর্যের বন্ধু ছিলো কোমল লেবুগাছ, একটা
গল্প শুনিয়েছিলো সে- দুই আত্মজের

প্রতিদিন সময় করে যে কিনা খুন করে
নিজের বিকেল, তবুও তারা
রক্তের সহোদর ছিলো- আর ছিলো
গানশোনা সময়ের প্রতিধ্বনি মাত্র

আমরা প্রতিদিন আত্মজের মৃত্যু দেখতে যেতাম
দেখতাম, সিগারেটের ধোঁয়ার সাথে
জমে উঠতো রক্তগন্ধি বারুদের সৌহার্দ্য

পত্রবাহকের থেকে চিঠি পেয়েছি বলে
এখন খুনের সৌন্দর্য দেখার গল্প বলতে পারি
দেখি আত্মজের মৃত্যু আত্মার রহস্য খোলে দেয়

আত্মজ ও জোনাক রাত্রী

at মঙ্গলবার, এপ্রিল ১০, ২০১২  |  No comments

সূর্যের বন্ধু ছিলো কোমল লেবুগাছ, একটা
গল্প শুনিয়েছিলো সে- দুই আত্মজের

প্রতিদিন সময় করে যে কিনা খুন করে
নিজের বিকেল, তবুও তারা
রক্তের সহোদর ছিলো- আর ছিলো
গানশোনা সময়ের প্রতিধ্বনি মাত্র

আমরা প্রতিদিন আত্মজের মৃত্যু দেখতে যেতাম
দেখতাম, সিগারেটের ধোঁয়ার সাথে
জমে উঠতো রক্তগন্ধি বারুদের সৌহার্দ্য

পত্রবাহকের থেকে চিঠি পেয়েছি বলে
এখন খুনের সৌন্দর্য দেখার গল্প বলতে পারি
দেখি আত্মজের মৃত্যু আত্মার রহস্য খোলে দেয়

Read More

এই সাইটের যে কোনও লেখা যে কেউ অনলাইনে ব্যবহার করতে পারবে। তবে লেখকের নাম ব্যবহার করা বাধ্যতামূলক।

Blogger template Proudly Powered by Blogger. Arranged By: এতক্ষণে অরিন্দম